নিজের সাথে অনেক বছর ধরে যুদ্ধ করছি। মরার যুদ্ধ, না মরার যুদ্ধ, লুকিয়ে বাঁচার যুদ্ধ, সবকিছু দেখিয়ে বাঁচার যুদ্ধ। যা বাদ দিয়েছি তা আর ফিরে পেতে চাই না।
জীবনটা সহজই ছিল। করেছি জটিল, জেনেছি কি করা উচিত, করিনি কিছুই। চেষ্টা? তার মন যেথা চায় যায় সেথা।
মনের অসুখ হয়তো শরীরের ব্যাধির থেকেই বড় টেকসই। ইহার রেসিসটেন্স ঘাড়ত্যাড়াদের সমানুপাতিক।
সবসময় বুঝতে পেরেছি ভুলগুলো সংশোধনের সুযোগ পার হয়ে গিয়েছে। ভুলেছি, মনে পড়েছে, স্বীকার করেছি, মাঝেমধ্যে অস্বীকারও। অতীত যতটা আটকায়, বর্তমান ঝাপটে ধরে তারও অধিক। ব্যর্থতা, হতাশা, অলসতা গ্রাস করে শীতে জর্জরিত কাপড় ছাড়া লোকটার মত।
টিনের চালে পরা পানির শব্দ, মুরগির দোকানের গন্ধ, চিপা গলির ক্রিকেট বিলাস, ঠাডা পরা বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় ফেরা। কেন এই ফেরা ? হয়তো মনের বাক্স এখনও হার মানে নি। হেরেছি? অবশ্যই। কিন্তু থেমে থাকা ? নিজেকে গালি দিয়ে দুইটি লাকি স্ট্রাইক খেয়ে বেরিয়ে পরা। কিছু করার উদ্দেশ্যে, কিছু হওয়ার উদ্দেশ্যে। কিছু পাই কি না পাই তবে এক বিরাট অংশ জুড়ে আত্মা বলে, "সময় হয় নি।"
বিষ্ময়? তুই পথ হারিয়ে আমার কাছে কেন এসেছিস। তোকে দেবার আমার কিছুই নেই। তবু বিস্ময় বারবার বলেছে, "তোর চোখ ভালো! তুই ভালো দেখিস। নামে দম আছে।"
~ প্রত্যাশা
Comments
No comments yet. Be first.
Please log in to comment.