সপ্ন

সপ্ন

আমার ভেতরে কিছু স্বপ্ন আছে যেগুলো আমি নিজেই কবর দিয়েছি।

কোনো বড় ব্যর্থতার জন্য না। আমি শুধু বড় হতে হতে বুঝে গেছি, সব স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হয় না। ষোল বছরের আমি ডাক্তার হতে চেয়েছিল, গিটার শিখতে চেয়েছিল, একটা বই লিখতে চেয়েছিল। আমি ওদের কাউকে মারিনি, শুধু আস্তে করে বলেছি, "এখন না।"

আমি মাঝে মাঝে ওদের কবরের পাশে গিয়ে বসি। রাগ হয় না, কষ্টও হয় না। শুধু একটা অদ্ভুত শান্তি লাগে। মনে হয়, ওরা না মরলে আমি আজকের আমি হতে পারতাম না।

আমি এখন আর সব স্বপ্ন পূরণ করতে চাই না। আমি শুধু চাই, যে কয়টা স্বপ্ন আমি বাঁচিয়ে রেখেছি, ওগুলোকে আমি যেন অবহেলা না করি। আর যেগুলো ছেড়ে এসেছি, ওদের জন্য যেন অপরাধবোধ না থাকে।

জীবনটা আসলে সব পাওয়ার গল্প না। জীবনটা হলো কোনটা ছাড়বো আর কোনটা আগলে রাখবো, সেটা বোঝার গল্প।

 - Farhan | NPC With Plot Armor

Comments

No comments yet. Be first.

Please log in to comment.