মাথার পিত্ত্বথলী

1 min read
মাথার পিত্ত্বথলী

ট্রাফিক সিগনালে লাল বাতির লালসা আমাদের রক্তে মিশে গেছে। 

বাজারের থলিতে আমরা পচা মাংস আর মিথ্যা প্রতিশ্রুতি কিনে ফিরি, 

রান্নাঘরে যখন আগুনের শিখা জ্বলে ওঠে, 

তখন সেখানে কোনো অন্ন সিদ্ধ হয় না, সিদ্ধ হয় এক একটা মানুষের বিবেক। 

​যদি, এই মিথ্যে মুখোশগুলো একবার উপড়ে ফেলি, 

দেখবে ভেতরে রক্তমাংসের কেউ নেই— 

আছে কেবল কয়েকটা জং ধরা যন্ত্র আর এক আকাশ নিঃসঙ্গতা।
এই যে আকাশ দেখছো, ওটা তো নীল নয়— 

ওটা আসলে আমাদের না বলা কথাগুলোর জমে যাওয়া নীলচে বিষ।

❝ হে, ক্ষুদার্ত আকাশ আমি তোমাকে তাই ঘৃনা করি ❞

 -ALy | Explorer| Writer& Reciter

Comments

No comments yet. Be first.

More from this author