মৃত শহরের জীবিত যুবক

1 min read

এই আস্ত নগরীর সকলে ডুবে যাবে মাটির নিচে
তুমিও থাকবে একদিন করো পায়ের তলে 

কিসের এত ভাবনা কিসে এত ভয়? 
বয়স তোর আঠারো বসে আছিস কেন ওই দাড়ি পাকা সালাম কাকার মতো

"জীবনের বাস্তবতার কতটুকু জানিস তুই?"  বলে ভয় দেখানো বাপ যখন দিশেহারা হতে দেখিস তখন কি করবি বল? 

যখন দেখবি নাটকের মঞ্চ বদলে তুই স্পটলাইটে তখন কি করবি তুই?

তুইও কি বলবি বাস্তবতা অনেক কঠিন???
নাকি তুই সেই সালাম কাকার মতো জীবন দৌড়ে কিছু ছিঁড়ে, ভেঙে ফেলার কাহিনী বলবি তোর নাতি দের


এই আস্ত নগরীর সকলে থাকবে মাটির নিচে একদিন
এই মৃত শহরের নগরীর মানুষকে ভয় কেনো পাও চান্দু শুরু করে দাও ইতিহাসের নতুন মঞ্চ
কেড়ে নাও স্পটলাইট এর আলো
ছিঁড়ে ফেলো বাঁধার তার আর ভেঙে ফেলো ব্যারিকেট

জীবন এবং প্রকৃতি তোমাকে পথ দেখাবে সেই আলকেমিস্ট এর santiago এর মতো

তোকেই খুঁজতে হবে জীবিত যুবক হবার কৌশল

 -Abeer Sanji|Biomedical Engineer

Comments

No comments yet. Be first.

More from this author