যাদুর শহর

যাদুর শহর

যাদুর শহর
তারিখ: ২০-০৫-২০২৬


এই শহরে পা রেখেছিলাম সেই ছোট ৫ বছর বয়সে, চোখে কি তখন কোন স্বপ্ন ছিল, কি জানি হয়তো হ্যাঁ বা হয়তো না, কিন্তু ছিল নিষ্পাপ দুটো চোখ। যেগুলো শুধু নতুন কিছু দেখতেই ব্যস্ত থাকত যেখানে ঠিক ভুল এর কোন জটিলতা থাকত না, ছিল সহজ সরল  আর ছোট একটা জীবনের হিসাব যেখানে পাওয়া আর না পাওয়ার মত জটিল অংক ছিল না। কোন কিছুর অনুশোচনা, আফসোস, বিলাসিতার মত কোন ব্যাপার ছিল না।

আর তারপর...
দিন মাস, বছর কেটে যেতে লাগল, মিশে যেতে লাগলাম এই যান্ত্রিক শহরের এর সাথে, শুরু হলে নিষ্পাপ চোখ দিয়ে ভুল ত্রুটির মত জটিল কিছু দেখা জীবনের সহজ অংকে মিশে যেতে লাগল জটিলতা, সব কিছুতে যেন খুব হাপিয়ে যেতে লাগলাম।

ভাবতাম, একবার ছাড়া পাই আর ফিরব না এই যান্ত্রিক শহরে, আর কোন জটিলতা বয়ে বেড়াব না মিশে যাব এমন দেশে যেখানে নদী প্রবাহমান, সবুজ গাছ প্রকৃতির মাঝে, বুক ভরে নিশ্বাস নিব। আর কত কি...
 কিন্তু আমার অবচেতন মন হয়তো ভুলেই গেছিল আমি বড় হচ্ছি, কিন্তু সময় তা ভুলে নেই, আর তাই জাদুর শহরে আরও জাদু হতে শুরু করল।

জীবন হারাতে শুরু করল, একই সাথে নতুন কিছু পেতেও শুরু করল, জীবনের এই অদ্ভুত পাকে ভেসে যেতে লাগলাম, ভুলে যেতে লাগলাম সব যা আমি চাইতাম। ভালবাসতে শুরু করলাম যা আমি না চাইতাম, তার চেয়ে মজার কথা হল যেই শহর যান্ত্রিক ভেবে ছেড়ে দিতে চাইলাম, সেই যান্ত্রিক শহরের ই মায়ায় পরে গেলাম। মুক্ত আকাশের নিচে বুক ভরে নিশ্বাস নেয়ার

ইচ্ছাটা কখন মরে গেল, আর প্রাণহীন চার দেয়ালের মাঝে নিস্তব্ধ নিঃশ্বাস নেয়াটাকে কখন ভালবাসলাম বুঝতে ই পারলাম না, যাই হোক আমার কাছে তো এটা এক জাদুর শহর, কত কিছুর স্বাদ দিল, কত কিছু নিল, কত কিছু দিল, বুঝতেই পারিনা জাদুর শহর কে, ধন্যবাদ দিব নাকি অভিযোগ করব, আপাতত নীরব দর্শক, দেখা যাক কি হয় আর এই জাদুর শহরে।

 -Ayesha | Moderator

Comments

No comments yet. Be first.

Please log in to comment.