পলিথিনের ঘুড়ি
ঠা-ঠা রোদের নিচে, গরম কড়াইয়ের মতো,
পড়ন্ত দুপুরে, উত্তরী গরম হাওয়া বয়
ছোট বালক, হাতে তার পলিথিনের ঘুড়ি মাথায়
খেলা করে কত শত রোমাঞ্চকর কল্পনা
পেটে ক্ষুদা গলায় তৃষ্ণা,
মন নেই সেদিকে
ঠা-ঠা রোদের নিচে,পলিথিলেনর ঘুড়ি হাতে
দৌড়ে বেড়ায় সারা মাঠ
পিছু হেটে গুন টানে
পায়ের নিচে বিধে কাটা।
বালকের কল্পনায় খেলা করে,
তার ঘুড়ি তার উড়ে যাবে শেষ দিগন্তে
পাখিদের মতো মুক্ত ভাব।
এই ভেবে ছেড়ে দেখ যে গুন
কিন্তু হায় ব্যর্থতার গ্লানি নিয়ে
সেই পলিথিনের ঘুড়ি ফিরে আসে মাটিতে।
আমরাও কি সেই পলিথিনের ঘুড়ি,
হাজার কষ্ট সহ্য করে, পরিবার মোদের
ভাসিয়ে রাখে সফলতার পাখির সাথে।
এই ভেবে, মোরাও একদিন উড়ে বেড়াবো গগন জুড়ে। সেই পাখিদের মতো মুক্ত ভাবে-
কিন্তু স্বার্থ কি আছে মোদের
সফলতার পাখির মতো উড়ে বেড়ানোর,
নাকি পলিথিনের ঘুড়ির মতো
ফিরো আসবো সেই মাটিতেই
হতো পারবো কি মোরা কখনো সফল পাখি
নাকি রয়ে যাবো মোরা সেই পলিথিনের ঘুড়ি।
-RT Jeion | GenAI Learner
Comments
No comments yet. Be first.
Please log in to comment.